হেলাল উদ্দিন : সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউপির মাসিক আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সামাজিক অপরাধ দমন করে সাধারণ মানুষের জীবন-যাপনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সকলের সহায়তা কামনা করা হয়।
২১জানুয়ারী (রবিবার) সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরোমে মাসিক আইন-শৃংখলা সভা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউপি সচিব মোহাম্মদ জাফর আলমের সঞ্চালনায় উক্ত মাসিক আইন-শৃংখলা সভায় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আবুল কালাম, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, ২নং ওয়ার্ড মেম্বার বেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ, ৫নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম, ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছন, ৯নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী, (৩,৪ ও ৬নং) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নাসরিক পারভীন, (৭,৮ ও ৯নং) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তার, ক্বারী ফরিদুল আলম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান পিয়াল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আলম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক জনপ্রতিনিধি,হ্নীলা বাজার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক প্রতিনিধি, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণ, দপাদার ও চৌকিদারগণ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা প্রত্যন্ত এলাকার মানুষের অনুযোগ-অভিযোগ শ্রবণ করে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বসত-বাড়িতে স্বশস্ত্র হামলা ভাংচুর, স্বশস্ত্র মাদক কারবারী সিন্ডিকেট ও মাদকসেবীদের অপতৎপরতা, প্রকৃত অপরাধীরা আটক না হওয়া, কেউ প্রতিবাদ করলে মিথ্যা হয়রানিরোধ, জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতারোধ, নাফনদীতে মাছ শিকার বন্ধ থাকায় প্রকৃত জেলেদের মানবেতর দিনযাপন, অপহরণকারীদের ভয়ে বেকার হয়ে পড়া কৃষক, বিভিন্ন পয়েন্ট হতে নিত্যপণ্য ও জ্বালানী পাচাররোধে সর্তকতা অবলম্বন, ডাকাত খুন হওয়া নিয়ে একপক্ষ আরেক পক্ষকে ফাঁসানোর জন্য বিভিন্ন অপতৎপরতা, বিভিন্ন ভাড়া বাসায় রোহিঙ্গাদের অবস্থান ও নানা অপকর্ম এবং ক্যাম্পের বাহিরে এসে শ্রম বাজার দখল করে স্থানীয়দের বেকার করে রাখা দমন, সর্বস্তরের মানুষের সেবা গ্রহণ ও শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করার জন্য আইন-শৃংখলা বাহিনীসহ সরকারের উর্ধ্বতন মহলের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়। এই জন্য দায়িত্বরত বিভিন্ন বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বয়ে সবাইকে আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহবান জানানো হয়। ####
