বিশেষ প্রতিবেদক : বিভিন্ন স্থানে পালিয়ে থাকা ইয়াবা কারবারীরা এলাকায় ফিরলেও তাদের অনেকে সর্বনাশা এই অপকর্ম ছাড়েনি। বিশেষ পরিস্থিতির কারণে মাদক অভিযান থমকে যাওয়ায় তারা আবারো সক্রিয় হতে শুরু করেছে।
গত ২৮ আগষ্ট বিকালে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে হ্নীলা ষ্টেশনে মাদক বিক্রয়ের সময় ইয়াবাসহ ৩জন আটকের ঘটনা ঘটেছে। এরপর হতে বিভিন্ন গ্রামে সংঘবদ্ধ ইয়াবা কারবারীদের অপতৎপরতা লোকমুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এদিকে বিশেষ সংকটময় পরিস্থিতির কারণে মাদক বিরোধী অভিযান শ্লথগতিতে নামায় দক্ষিণ জাদিমোরা, জাদিরতলা, বৃটিশ পাড়া, নয়াপাড়া, মোছনী, দক্ষিণ লেদা, উত্তর-পূর্ব লেদা, আলীখালী, রঙ্গিখালী, ঊলুচামরী কোনার পাড়া, পশ্চিম সিকদার পাড়া, ছোট লেচুয়াপ্রাং, পশ্চিম সিকদার পাড়া, মইন্যারজুম, পানখালী, হোয়াব্রাং, মরিচ্যাঘোনা, আলী আকবর, রোজারঘোনা, মৌলভী বাজার ফেরারী মাদক কারবারী ফিরেছে। এদের মধ্যে অনেকে আবারো প্রকাশ্যে মাদক ক্রয়-বিক্রয় করছে। ####
