হ্নীলায় ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মুমূর্ষাবস্থায় চিকিৎসাধীন রয়েছে। হ্নীলায় ছাত্রলীগ এই জননেতার দ্রæত সুস্থতা কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
৫ মার্চ বাদে জোহর বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে হ্নীলা বাসষ্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ হেফজখানায় ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় খতমে কোআনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিক, হ্নীলা হাইস্কুল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজু, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ হোসেন, হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের সহসভাপতি আবছার উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল প্রমুখ। খতমে কোরআন শেষে ওবায়দুল কাদেরের দ্রæত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হ্নীলা ষ্টেশন জামে মসজিদের ঈমাম মৌলানা জামাল উদ্দিন।