হ্নীলায় উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাবেদ ইকবালের ব্যাপক গণসংযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় তিনি সর্বস্তরের জনসাধারণের সাথে কৌশল বিনিময়কালে বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনসাধারণের সেবা করার লক্ষ্যে আমি প্রার্থী হয়েছি। আমি আপনাদের দোয়া ও সহায়তা কামনা করছি।
Teknaf Pic D 2 03 03 19 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
৩ মার্চ বাদে আছর হতে রাত ৮টা পর্যন্ত হ্নীলা বাসষ্টেশনে উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী গণসংযোগ শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন হ্নীলা বাজার পরিচালনা কমিটির সদস্য মুফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা কায়সার উদ্দিন আহমদ, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান, জেলা মটর শ্রমিক লীগ নেতা আব্দুর রহিম, সংবাদকর্মী হুমায়ুন রশিদ, দৈনিক ইত্তেফাকের টেকনাফ জসিম উদ্দিন টিপু, দৈনিক মানব জমিনের আমান উল্লাহ কবির, দৈনিক রূপসী গ্রামের মুহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের কক্সবাজারের গিয়াস উদ্দিন ভূলু, দৈনিক ইনানীর জিয়াবুল হক, দৈনিক আজকের কক্সবাজারের সাদ্দাম হোসাইন, দৈনিক আপন কণ্ঠের ফরিদুল আলম, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিক, হ্নীলা ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মোহাম্মদ নুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের উপদেষ্টা নজির আহমদ, মোহাম্মদ আলম, মোঃ দেলোয়ার, সাধারণ সম্পাদক তারেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল, টেকনাফ পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সফিক, জনৈক ওয়ারেছ আলী সিকদার, হ্নীলা ৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জানে আলম, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ। গণসংযোগকালে তিনি সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হন।
Teknaf Pic D 4 03 03 19 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর