বার্তা পরিবেশক : গত ১১জুলাই টেকনাফ থেকে প্রকাশিত প্রবাল দ্বীপ এবং টেকনাফ ৭১ ডটকমসহ বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রচারিত “হ্নীলার জমজমাট ইয়াবা সিন্ডিকেট : ধরাছোঁয়ার বাইরে” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে সমন্বিত সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা কারবার ফের পুনরুজ্জীবিতকারীদের তালিকায় পূর্ব সিকদার পাড়ার ইদ্রিস মিকারের পুত্র রিদুয়ান ও মুন্না সহোদরের নাম দেখে হতবাক। আমি দীর্ঘদিন ধরে হ্নীলা ষ্টেশনে সিএনজি চালায় এবং আমার ভাই মুন্না এখন কোন ধরনের অপরাধমূলক কাজে জড়িত না থেকে প্রচলিত আইনের প্রতি সম্মান প্রদর্শন করে স্বাভাবিক পথে দিন-যাপন করে আসছে।
এমতাবস্থায় বিশেষ একটি শত্রæ মহলের ইন্ধনে সংবাদ কর্মী ভাইদের মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনিকভাবে হেয়পন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমি এই ব্যাপারে আগামীতে সংবাদ পরিবেশনে সংবাদকর্মী ভাইদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়ে ঐ সংবাদের উক্ত অংশের প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী :
মোঃ রিদুওয়ান
পিতা- মোঃ ইদ্রিস মিকার
সাং-পূর্ব সিকদার পাড়া, হ্নীলা, টেকনাফ। ###
