বিশেষ প্রতিবেদক : টেকনাফের ১নং হোয়াইক্যং মডেল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের অভিষেক কর্মদিবস পালিত হয়েছে।
৬জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১টায় ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদ হল মিলনায়তনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং ইউপি সচিব নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার জালাল আহমদ, ২নং ওয়ার্ডের সিরাজুল মোস্তফা, ৩নং ওয়ার্ডের রশিদ আহমদ, ৪নং ওয়ার্ডের আবুল হাশেম, ১,২ ও ৪নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ছেনুয়ারা বেগম রাজু, ৫নং ওয়ার্ডের শাহ জালাল, ৬নং ওয়ার্ডের কবির আহমদ, সংরক্ষিত ৩, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জমিলা আক্তার, ৭নং ওয়ার্ডের বাদশাহ মিয়া, ৮নং ওয়ার্ডের মোহাম্মদ আলম, ৯নং ওয়ার্ডের মোহাম্মদ হাসান, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মমতাজ বেগম এবং ইউডিসি উদ্যোক্তা সাবুল কাদেরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।


এরপর অভিষেক কর্মদিবসে উপস্থিত সদস্য-সদস্যগণ আগামীতে অত্র ইউপির কর্মপরিকল্পনা নির্ধারণ, উন্নয়ন কর্মকান্ড, প্যানেল পরিষদ গঠনসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। ###
