হোয়াইক্যং পুলিশের পৃথক অভিযানে মাদক বহনকারী ও পলাতক আসামী গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ এক যুবক এবং সাজা প্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ২৭ মার্চ রাতের প্রথম প্রহরের দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই জায়েদেরে নেতৃত্বে একদল পুলিশ খারাংখালী ষ্টেশনের বিএম অটোগ্যাস ফিলিং ষ্টেশনের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবাসহ হ্নীলা নাইক্ষ্যংখালীর নাগু মিয়ার পুত্র নুর আলম (৩০) কে আটক করে।
এছাড়া হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়া পাড়ায় অভিযান চালিয়ে সি/আর মামলা নং-২৫১/১৪ এর ১০ মাসের সাজা প্রাপ্ত এবং বাহারুল উলুম মাদ্রাসা সুপারের উপর সন্ত্রাসী হামলাসহ একাধিক মামলার পলাতক আসামী মৃত রওশন আলীর পুত্র ফয়েজ উদ্দিন জিকু (৪০) কে গ্রেফতার করে।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, মাদকের চালানসহ আটক এবং গ্রেফতারকৃত পলাতক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। ###