হোয়াইক্যং দৈংগ্যাকাটায় জমি ও মামলা বিরোধ : প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি রক্তাক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফের হোয়াইক্যং দৈংগ্যাকাটায় দীর্ঘদিন ধরে একটি হাঁটার রাস্তাকে কেন্দ্র করে বসত-ভিটার জমি এবং মামলা বিরোধের জেরধরে প্রতিপক্ষের সংঘবদ্ধ হামলা ও দারকোপে এক ব্যক্তি রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জানা যায়, টেকনাফ হোয়াইক্যং দৈংগ্যাকাটা এলাকায় দীর্ঘদিন ধরে হাঁটার রাস্তা নিয়ে বিরোধ এবং মামলায় থাকা ইউনুছ গং এবং কবির আহমদ গংয়ের মধ্যে বিরোধ চলে আসছে। ১৯ মার্চ সকাল ১০টারদিকে উক্ত বিষয়াদি নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎপেতে থাকা কবির আহমদের পুত্র আমির হোছন ওরফে গুরাইয়া (২৮), নবী হোছন ওরফে পুতু (২৬), নুরুল ইসলামের পুত্র আবছার উদ্দিন (২২), আব্দুস সালামের পুত্র হাছন আলী (৩০), জয়নাল উদ্দিন (২৮), আবুল কালামের পুত্র আনোয়ার ইসলাম ওরফে বাদুইয়া (৩২), সাইফুল ইসলাম (২৬), মোহাম্মদ রফিক (২৫), রশিদ আহমদের পুত্র নুর হোছন (৩৫), সিরাজুল ইসলাম (২৭), মোক্তার আহমদ (২৫), মৃত বদিউর রহমানের পুত্র মোঃ জামাল (৩০), জসিম (২৫) এবং মৃত কাছিম আলীর পুত্র আব্দুল শুক্কুর (৪৫) এর নেতৃত্বে ১টি গ্রæপ অবৈধ অস্ত্র, দা-কিরিচ ও লাঠি-সোঠা নিয়ে প্রতিপক্ষ ইউনুছের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে ঝুপড়ি ঘরে নিয়ে ইউনুছের পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৮) কে দারকোপে রক্তাক্ত করে এবং লাঠি নিয়ে আঘাত করে মুমূর্ষাবস্থায় ফেলে চলে যায়।

এরপর রক্তাক্ত জাহাঙ্গীরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতের চাচাত ভাই সার্ভেয়ার ও দলিল লিখক মুহাম্মদ শাহ জাহান জানান,বসত-ভিটা বিরোধ আমরা প্রায় মীমাংসা করে দিয়েছি। হঠাৎ করে এই ন্যাক্কারজনক হামলা চালানো হলেও মুলত বিগত ইউপি নির্বাচনের রেশ ধরে পরিকল্পিতভাবে আমার চাচাত ভাইকে কোপানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ###