হোয়াইক্যংয়ে স্থগিত ওয়ার্ডে ভোট গ্রহণ সম্পন্ন ; আনোয়ারী চেয়ারম্যান রশিদ মেম্বার এবং জমিলা মহিলা মেম্বার নির্বাচিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : গত ২০সেপ্টেম্বর ১মধাপে অনুষ্ঠিত টেকনাফের হোয়াইক্যং ইউপি নির্বাচন চলাকালে ২টি কেন্দ্রের ব্যালট পেপার সংক্রান্ত সমস্যার কারণে ৩নং ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। স্থগিত হওয়া এই কেন্দ্রে কঠোর এবং নিশ্চিদ্র নিরাপত্তায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, সাধারণ মেম্বার পদে রশিদ আহমদ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে জমিলা আক্তার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।

৩০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৮টায় হোয়াইক্যং ৩নং ওয়ার্ড ঊনছিপ্রাং সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং লম্বাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হয়। একটানা বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়। গণনা শেষে ঘোষিত ফলাফলে ঊনছিপ্রাং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯০১ ভোটের মধ্যে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ১হাজার ৫শ ১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম নৌকা প্রতীকের আজিজুল হক পান ২শ ৮৮ভোট পেয়েছেন।

সাধারণ মেম্বার পদে টিউবওয়েল প্রতীক নিয়ে রশিদ আহমদ পেয়েছেন ৬শ ৭৩ভোট, তালা প্রতীক নিয়ে শাহ আলম পেয়েছেন মাত্র ৯ ভোট, সংরক্ষিত মহিলা মেম্বার পদে বই প্রতীক নিয়ে জমিলা আক্তার ৪৭১ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি কলস প্রতীক নিয়ে মিনারা বেগম ৭শ ৯ ভোট পেয়েছেন।

লম্বাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা প্রতীক নিয়ে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ১হাজার ২২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতীক নিয়ে আজিজুল হক ৩শ ৪৪ ভোট পেয়েছেন।

দুই কেন্দ্রে চমশা প্রতীক নিয়ে আনোয়ারী পেয়েছেন ২৫৩৯ ভোট, নৌকা প্রতীক নিয়ে আজিজুল হক পেয়েছেন ৬শ ৩২ভোট। উক্ত দুই কেন্দ্রে নুর আহমদ আনোয়ারী ১হাজার ৮শ ৯৭ভোটে এগিয়ে রয়েছেন। গত ২০ সেপ্টেম্বরের নির্বাচনে ৮টি ওয়ার্ডে নুর আহমদ আনোয়ারী পেয়েছিলেন ৯হাজার ৮শ ২১ ভোট। আজিজুল হক পেয়েছিলেন ৭হাজার ৪শ ৩৮ ভোট। তখন নুর আহমদ আনোয়ারী ২হাজার ৩শ ৮৩ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। পুরো ইউনিয়নে আনোয়ারী ভোট পেয়েছেন ১২হাজার ৩শ ৬০ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দি আজিজুল হক পেয়েছেন ৮হাজার ৭০ ভোট। এখন নুর আহমদ আনোয়ারী বেসরকারীভাবে ৪হাজার ২শ ৯০ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

লম্বাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ মেম্বার পদে টিউবওয়েল প্রতীক নিয়ে রশিদ আহমদ পেয়েছেন ১শ ৭ভোট, তালা প্রতীক নিয়ে শাহ আলম পেয়েছেন ৪শ ৯২ভোট। দুইটি কেন্দ্রে টিউবওয়েল প্রতীক নিয়ে রশিদ আহমদ পেয়েছেন ৭শ ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি তালা প্রতীকের শাহ আলম পেয়েছেন ৫শ ১ ভোট। বেসরকারীভাবে রশিদ আহমদ ২শ ৭৯ ভোটে মেম্বার নির্বাচিত হয়েছেন।

এদিকে সংরক্ষিত মহিলা মেম্বার পদে বই প্রতীক নিয়ে জমিলা আক্তার ৯শ ৮২ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি কলস প্রতীক নিয়ে মিনারা বেগম ১শ ৮৯ভোট পেয়েছেন। ৩, ৫ ও ৬নং ওয়ার্ডে বই প্রতীক নিয়ে জমিলা পেয়েছেন ৩হাজার ৩শ ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি কলস প্রতীক নিয়ে মিনারা বেগম পেয়েছেন ২হাজার ১শ ২১ ভোট। বেসরকারীভাবে জমিলা আক্তার ১হাজার ১শ ৯৫ ভোটের ব্যবধানে সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ৫ ও ৬ নং ওয়ার্ডে বই প্রতীক নিয়ে জমিলা আক্তার পূর্বে ১হাজার ৮শ ৬৩ ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দি কলস প্রতীক নেয় মিনারা বেগম ১হাজার ২শ ২৩ ভোট পেয়েছিলেন।

এদিকে উক্ত এলাকার সাধারণ ভোটার, প্রতিদ্বন্দি প্রার্থীগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ###