নিজস্ব প্রতিনিধি।
কক্সবাজারে অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার পলাতক আসামী জালাল আহম্মদকে (৫৮) গ্রেফতার করেছে র্যাব। সে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মৃত নজির আহম্মদ এর ছেলে।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের বাস টার্মিনাল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মো. শামসুল আলম খান।
তিনি জানান, তার বিরুদ্ধে ডিএমপি কোতয়ালী থানা মাদক মামলা নং-১২/২০১৩ ইং) জিআর নং-৯৫/১৩, প্রসেস নং-১৭৫/২০, টেকনাফ থানার মাদক মামলা নং-৬৪/১৯৩-২০১৯ ইং, টেকনাফ থানা হত্যা মামলা নং-৩৫/২০১৫ ইং, টেকনাফ থানা মামলা নং-৬৫/১৯৫-২০১৯ ইং, টেকনাফ থানার অস্ত্র মামলা নং-৬৩/১৯২-২০১৯ ইং সহ মোট ৫টি মামলা রয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
