শাহপরীর দ্বীপ কবর স্থানের পাশে জুয়ার আসর ; বাঁধা দানকারীদের পাল্টা হুমকির অভিযোগ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধি :

টেকনাফ উপজেলার ৪নং সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ৭নং ওয়ার্ড হাজী পাড়া কবরস্থানের দক্ষিণ পাশে সাম্প্রতিক সময়ে দিন দুপুরে জুয়া খেলার জমিয়েছে। এসব কারণে এলাকার বেকার জনগোষ্ঠীর পাশাপাশি যুব সমাজ বিপদগামী হচ্ছে। অনেকে জুয়ার টাকার জন্য চুরি-ছিনতাইয়ের মতো কাজে লিপ্ত হচ্ছে।

এলাকার কেউ তাদের এই অপকর্মে বাঁধা দিলে তাকে পাল্টা হুমকি দেয় বলে অভিযোগ ভূক্তভোগীদের।

এলাকার সচেতন এই জুয়ার আসর বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিসহ আইন-শৃংখলা বাহিনীর কঠোর হস্তেক্ষপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে মোবাইল জুয়া 1xbet এর মূল এজেন্ট দোকানদার আব্দুল ওয়াহেদ।তার থেকে টাকা নিয়ে সবাই মোবাইলে জুয়া খেলায় ব্যস্ত। এমন ও খবর পাওয়া গেছে বাকী টাকা আদায় করতে গিয়ে অনেকের সাথে তার হাতা-হাতি হয়েছে।মাগরিবের পর থেকে রাত ১১ টা পর্যন্ত জাহেদ হোসাইনের দোকানে ছেলেদের মিলন মেলা। শুধু টাকার লেনদেন তাস খেলার মুল এজেন্ট আব্দুর রহমান।

প্রতিদিন যারা নিয়মত তাজ নিয়ে খেলে তাদের মধ্যে জিয়াবুল, আব্দু রশিদ, ইলিয়াছ। বার্মাযা নুজুম উল্লাহ এবং বার্মায় মা’ছন, বাবুইল্লা নিয়মিত মুখ।

এমন পরিস্থিতেতে বিরুদ্ধে কোন এ্যাকশন না নিলে অত্র এলাকার ছোট বাচ্ছাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে বলে মনে করেন এলাকার সচেতন মহল।

বিষয়টি অবগত কিনা এব্যাপারে জানতে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মান্নানের মুঠোফোনে বেশ কয়েকবার কল দেয়া হলেও ফোন রিসিভ করেননি ।