দেশে গত ২৪ঘন্টায় করোনায় ২৩০ জনের মৃত্যু ; শনাক্ত ১১৮৭৪ জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৬ হাজার ৪১৯জন।

১০ জুলাই সকাল ৮টা থেকে ১১ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১১হাজার ৮৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন।

রোববার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৫৬ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, রাজশাহী বিভাগের ২৬ জন, খুলনা বিভাগের ৬৬ জন, বরিশাল বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ৮ জন, রংপুর বিভাগের ২২ জন এবং ময়মনসিংহ বিভাগের ৫ জন।