শরীর ও মনের ক্লান্তি কাটাতে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সারা দিন নানা কাজে ব্যস্ত থাকতে হয় আমাদের। ব্যস্ততা ভরা জীবনে ক্লান্তি আসা স্বাভাবিক। কারণ সারা দিন শুধু শারীরিক নয়, মানসিক পরিশ্রমও করতে হয়। তবে অনেক সময় কাজ শুরু করার আগে থেকেই ক্লান্তি আমাদের গ্রাস করে। সকালে ঘুম থেকে উঠেই ক্লান্তি অনুভব করে অনেকে। জটিল কোনো রোগের কারণে সারা দিন ক্লান্ত লাগতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এ সমস্যার পেছনে তেমন কোনো জটিল কারণ থাকে না। বরং সামান্য কিছু কারণে এ সমস্যা দেখা দেয়, যা সহজেই কাটানো যায়

পর্যাপ্ত ঘুম : ঘুম আমাদের শরীর রিচার্জ করার অন্যতম ব্যাটারি। কম ঘুমালে ক্লান্তি গ্রাস করতে পারে। তাই অবশ্যই রাতে সাত ঘণ্টা ঘুমানো জরুরি। এর থেকে কম সময় ঘুমালে শরীর নিজেকে রিচার্জ করার সময় পায় না।

দুশ্চিন্তা থেকে দূরে : দুশ্চিন্তা বেশি করলে শরীরে দেখা দিতে পারে সমস্যা। এমনকি মনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। শরীর সারা দিন ক্লান্ত থাকতে পারে। যোগ ব্যায়ামের মাধ্যমে দুশ্চিন্তা থেকে দূরে থাকা যায়।

প্রিয় কাজ : ক্লান্তি অনেকটাই মানসিক। মন চাঙা থাকে না বলেই দেখা দেয় এ সমস্যা। সবাইকে তাই নিজের মন ভালো রাখার রাস্তা খুঁজতে হবে। আঁকা থেকে শুরু করে বই পড়া, গান শোনা, কোনো বাদ্যযন্ত্র বাজানো, যা ভালো রাখে তাই করুন।
ভ্রমণ : কাজ তো করবেনই। তবে মনের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। একটু বেরিয়ে পড়ুন। ঘুরতে বের হলে সমস্যার সমাধান হতে পারে।