বিশেষ প্রতিবেদক : লেদা রোহিঙ্গা ক্যাম্প হতে এক যুবক সাপ্তাধিক সময় ধরে রহস্যজনক কারণে নিখোঁজ রয়েছে। পরিবার-পরিজন চরম উদ্বেগের মধ্যে থাকলেও এই যুবকের রহস্যজনক নিখোঁজ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর দুপুর হতে কুতুপালং যাওয়ার কথা বলে লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের রোম নং-এ/৩৪ এর বাসিন্দা ধলু হোছনের পুত্র মাহমুদুর রহমান ওরফে বাসিগোলা (১৮) বেরিয়ে যায়। এরপর থেকে অদ্যবধি সে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন নিখোঁজ যুবককে কুতুপালং এবং বালুখালী ক্যাম্পের সম্ভাব্য স্থানে খোঁজ করে না পেয়ে নিরাশ হয়ে পড়েছেন। পরিবারের আশংকা সে কি রোহিঙ্গা অপহরণকারী চক্রের খপ্পড়ে পড়েছে নাকি কোন কারণে আইন-শৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছে তা কিছুই বুঝতে পারছেনা। স্থানীয় ব্লক মাঝি ইলিয়াছ ঐ যুবক নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
সাধারণ রোহিঙ্গাদের অনেকে বলছে, নিখোঁজ যুবক মাদকের সাথে সম্পৃক্ত ছিল। নাকি মাদকের চালান নিয়ে আইন-শৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছে অথবা রোহিঙ্গা উগ্রপন্থী গ্রæপের হাতে নিখোঁজ হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
কোন সুহৃদ ব্যক্তি এই নিখোঁজ যুবকের সন্ধান পেলে বøক মাঝি ইলিয়াছের মুঠোফোন (০১৮৬০-৪৩৯৭৯১) এ জানানোর জন্য আহবান জানানো হয়েছে। ###
