রোহিঙ্গা ক্যাম্পে ১০হাজার ই*য়া*বা*সহ রোহিঙ্গা গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিনিধি : উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়িসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।

ধৃত মোহাম্মদ ইয়াছিন উরুফে কাইমিমি ক্যাম্প ১৮, ব্লক কে/২ এর বাসিন্দা।

৮এপিবিএন এর উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার সিহাব কায়সার খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (২৭ মার্চ) ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ক্যাম্প ১২ এর ব্লক এইচ/৭ এর পানির ট্যাংকির সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ তাকে গ্রেফতার করে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

আইনী প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Khan