ফারুক আহমদ : অধিকার আদায় আন্দোলন বাস্তবায়ন কমিটির চলমান কর্মসূচীর সাথে একত্বতা পোষণ করে উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী অবিলম্বে রোহিঙ্গা অধ্যুষিত ক্ষতিগ্রস্থ এলাকার শিক্ষিত বেকার যুবকদেরকে ক্যাম্পে চাকুরী নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইএনজিও এবং এনজি’র উর্ধতন কর্মকর্তার নিকট আহবান জানিয়েছেন।
গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে চাকুরীর অগ্রধিকার এতদঞ্চলের শিক্ষিত জনগোষ্টির ন্যায্য দাবী। কিন্তুু সংশ্লিষ্ট প্রশাসন ও আইএনজিও/এনজি’র কর্মকর্তরা ন্যায্য দাবীকে কর্ণপাত না করে বহিরাগত লোকদেরকে এনে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরী দিচ্ছে এবং স্থানীয়দেরকে গনহারে ছাটাই করছে এটা খুবই দুঃখ জনক।
সাবেক সংসদ শাহজাহান চৌধুরী রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকুরীর দাবীতে অধিকার আদায় আন্দোলন বাস্তবায়ন কমিটির চলমান শান্তিপূর্ণ কর্মসূচীর সাথে একত্বতা ঘোষণা করে বলেছেন, অবিলম্বে দাবী মেনে নিয়ে শিক্ষিতদেরকে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরী নিশ্চিত করতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে চাকুরী স্থানীয়দের অধিকার ও ন্যায্য দাবী। এ দাবী পূরনে আমার সর্বাত্বক সহযোগিতা থাকবে।
