নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে চকরিয়া হারবাল সেন্টার পরিচালক চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্জ্ব ডাঃ ফজল করিম চৌধুরী উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সভা এবং শিক্ষার্থীদের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।
গতকাল চকরিয়া পৌরসভা ভরামুহুরীস্থ ৪নং ওয়ার্ডের আনোয়ারা মঞ্জিলে মুজিববর্ষ উপলক্ষে চকরিয়া হারবাল সেন্টার পরিচালকের উদ্যোগে করোনা ভাইরাস সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া হারবাল সেন্টার পরিচালক চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্জ্ব ডাঃ ফজল করিম চৌধুরী। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় দেশ-বিদেশে অবস্থানরত প্রত্যেক নাগরিকের জন্য দোয়া করা হয় মহান আল্লাহ পাক যেন সবাইকে করোনা ভাইরাস থেকে রক্ষা করে ও হেফাজত রাখেন। এতে মোনাজাত করেন হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী।##
