কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের ইতিহাস সম্বলিত টেরাকোটা এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১ এর প্রসপেকটাস বিক্রয় উদ্বোধন করা হয়েছে।
১৭ মার্চ বেলা ১২ টায় শহরের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের সুচনা বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকানআহমদ।
তিনি বলেন, মুজিববর্ষকে সামনে রেখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের ছাত্রদের গণআন্দোলন, ১৯৬৬ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবী, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান, ১৯৭০ এর সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম ও কক্সবাজারউন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে টেরাকোটা উদ্বোধন এবং স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, সর্বোচ্চ গুনগতমান নিশ্চিতপূর্বক সরকারি নিয়ম অনুসরণ করে যথাযথভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত প্রকল্পের ফ্ল্যাট সমূহ বুঝিয়ে দেয়া হবে।
সভায়অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজারসদর-রামুআসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ১০ পদাতিক ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: মাঈনউল্লাহ চৌধুরী এবং জেলাপ্রশাসক মো: কামাল হোসেন ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শাফকাত আলী, পুলিশসুপার এবি এম মাসুদ হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি, মো:সিরাজুল মোস্তফা, জেলাপরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জাতির শ্রেষ্ঠ সন্তানবীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সম্মানিতশিক্ষকবৃন্দ, রাজনৈতিক ও সাংবাদিকৃবন্দ।

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও তার পরিবারের প্রতি দোয়া কামনা করে মোনাজাত করা হয়।
