মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কক্সবাজার জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শাহ্‌ মুহাম্মদ রুবেল : মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার)।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রথম প্রহরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান অরুণোদয় স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শহীদুল ইসলাম ,সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক,কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুম খান সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কক্সবাজারের বিভিন্ন উপজেলায় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এতিম ও দুস্থদের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ করা হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করে সরকার।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেডগ্রাউন্ডে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হলেও সারা বিশ্বে করোনা ভাইরাস (কোভিড–১৯) বিপর্যয়ের কারণে বাংলাদেশের মানুষের জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আয়োজনটি স্থগিত করা হয়। অন্য সব জনসমাগমও বাতিল করা হয়।