টেকনাফ টুডে ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আজ মঙ্গলবার (২৬মার্চ) প্রথম প্রহরে ভোর ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ঢাকা সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
