নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন কমিটির উদোগে নানা কর্মসুচি পালিত হয়েছে। শনিবার সকালে ডুলাহাজারা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এম গিয়াসউদ্দিন গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিল হোছাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছূর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির উদ্দিন বুলবুল। এছাড়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দলিলুর রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আবচার কুতুবী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হাজারী ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইছাক, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশু উদ্দিন কালু, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কায়ছারুল হক চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোলাইমান, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি, আব্দূল মালেক, ২ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শাহাবুদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোঃসেকান্দর, ৪ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি খলিলুর রহমান ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্নস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ##
