টেকনাফের হোয়াইক্যংয়ে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত-৪

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

জিয়াবুল হক জিয়া, হোয়াইক্যং :
টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং উলুবনিয়া এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সার মুখামুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (১০মার্চ) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের এসআই মো. আলমগীর।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কক্সবাজার থেকে টেকনাফ মুখী কাভার্ডভ্যান
(ঢাকা মেট্রো-ট-২৪-৪৬৩৭) হোয়াইক্যং টু কক্সবাজার মুখী যাত্রীবাহি সিএনজি (কক্সবাজার-থ-৬৭২৪) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে আশংকাজনক এক নারীকে গয়ালমারা এমএসএফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। হোয়াইক্যং হাইওয়ে থানার এটিএসআই মো. আব্দুস সবুর হাসপাতাল থেকে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
333335103 740110991238904 8290654863678876232 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এদিকে আহত-৪ জন কে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

  • কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি
  • হোয়াইক্যংয়ে সড়ক দূর্ঘটনা