বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নুরুল বশর, উখিয়া :

কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে বাবা-মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ মে) ভোরে বজ্রপাতে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে বাবা-মেয়ে ও ক্যাম্প ১১তে এক কিশোরীর মৃত্যু ঘটে।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃংখলার দায়িত্বে থাকা আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অধিনায়ক শিহাব কায়সার খান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোরের দিকে ক্যাম্প-১৮ ব্লক- এল/১৮ এ নিজ শেল্টারের সামনে মোঃ আবুল কালাম (৫৬) ও তার মেয়ে উম্মে হাবিবা (০৭) (এফসিএন- ২৩২৭২৭)বজ্রপাতে আহত হয়। স্থানীয় রোহিঙ্গারা তাদের কে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা-মেয়ে দুজনকে মৃত ঘোষনা করেন।

একই সময় পাশ্ববর্তী আরেক রোহিঙ্গা ক্যাম্প ১১, ব্লক- ডি/১৫ এর হোসেন আহমেদ এর মেয়ে রোহিঙ্গা কিশোরী ঐশি (১৬), (এফসিএন নং- ১৯৩৭২০) বজ্রপাতে মৃত্যুবরন করেন।