বালুখালী ক্যাম্পে এপিবিএন-রো*হি*ঙ্গা স*ন্ত্রা*সী ঘন্টাব্যাপী গো*লা*গু*লি এ্যাসল্ট রাইফেল-৪৯১ রাউন্ড গুলি উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

 কক্সবাজার প্রতিনিধি-
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাড়াশি অভিযানে একটি আমেরিকার তৈরি অটোমেটিক রাইফেল উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার অভিযান চালাতে গিয়ে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে
৮ এপিবিএন পুলিশের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ কামরান হোসেন বৃহস্পতিবার রাত ১২ টার দিকে জানান ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চলাকালে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় এপিবিএন পুলিশ পাল্টা গুলি ছুড়লে দু পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী গোলাগুলি হয়। এক পর্যায়ে তল্লাশি অভিযান শুরু হলে সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি অটোমেটিক এসল্ট রাইফেল(COLT, USA) এবং ৪৯১ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়।