হ্নীলায় ছুরিকাঘাত করে ১লক্ষ ৩৯হাজার টাকা ছিনতাই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফরিদুল আলম : হ্নীলায় এক যুবককে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্র। এসময় একটি দোকানে ভাংচুরের ঘটনা ঘটে।
জানা যায়, ৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে উপজেলার হ্নীলা লেচুয়াপ্রাংয়ে মৃত দরবেশ আলীর পুত্র নুর আলম বাড়ি হতে পশ্চিম সিকদার পাড়ার আব্দুস সালামের জালাল উদ্দিন (২৬) গরু কেনার জন্য ১ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিল। এসময় জালাল জনৈক আব্দুল্লাহর দোকানের সামনে এলে ওঁৎপেতে থাকা পশ্চিম সিকদার পাড়ার ইয়াবা কারবারী, স্বশস্ত্র ডাকাত ও মদ্যপ মৃত আব্দুল জাব্বার মিস্ত্রীর পুত্র রশিদ আহমদ মিস্ত্রী প্রকাশ রইশ্যা গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা না দেওয়ায় হাতে ছুরিকাঘাতের পর রক্তাক্ত করে টাকা ছিনিয়ে নেয়। এসময় উপস্থিত লোকজন জড়ো হয়ে রশিদকে পুলিশে দেওয়ার জন্য আটকের চেষ্টা করলে উলুচামরী এলাকার মৃত সিকদার আলীর পুত্র হামিদ হোছন এসে বিকালের মধ্যেই টাকা উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে নিয়ে যায় বলে টাকার মালিক জানান।
এই ব্যাপারে ছুরিকাঘাত জালাল বলেন,সম্প্রতি রশিদ মিস্ত্রী এলাকায় মদ্যপ অবস্থায় মাতলামী ও চুরি-ছিনতাই করে আসছে। প্রভাবশালীরা তাদের আশ্রয় দেওয়ায় এলাকায় দিন দিন আইন-শৃংখলার অবনতি ঘটছে। রশিদের মত অস্ত্রধারীদের দমনে স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষ চরম কষ্টে রয়েছে।