এম. এরশাদুর রহমান :
প্রিয় মাতৃভ‚মির মুক্তির লক্ষ্যে
বাঙালীদের তুমি দিলে মন্ত্রণা।
প্রতিরোধ গড়ে তুলেছিল
সহে লক্ষ যন্ত্রণা।
তুমি বাংলার রাজপুত্র
বিজয় পতাকা উড়াতে শেখালে।
তুমি বাঙালীদের চোখে আঙুল দিয়ে
স্বাধীনতার পথ দেখালে
আজ তোমার জন্মদিন
তাইত সবাই হাসছে।
সব ব্যাথা বেদনা ভুলে
প্রীতির মাঝে ভাসছে।
