পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবশে ওসি চন্দন কুমার চক্রবর্তী : নতুনপ্রজন্মের শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়তে শিক্ষক-অভিভাবককে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য আধুনিক ও সুশিক্ষা বাস্তবায়নের অংশহিসেবে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের অন্যতম সফল শিক্ষাপ্রতিষ্ঠান পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় ক্যাস্পাসে অনিন্দ্য আয়োজনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের নতুন সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট সৈয়দা রিফাত আক্তার নিশু।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। তিনি অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের জন্য লেখাপড়া ও ব্যক্তিগত জীবনযাপনে পরিবার সদস্যদেরকে বিশেষ নজর রাখতে হবে। পাশাপাশি শিক্ষকমন্ডলীকেও এব্যাপারে সজাগ ভুমিকা পালন করতে হবে।
Chakaria Pic 30.07.2022 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
তিনি অভিভাবকদের বলেন, আপনাদের সন্তান আমাদের দেশের সম্পদ এবং তাদের সুশিক্ষায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সেইজন্য পরিবারের সবাইকে নজরদারি ও ভালোবাসার মাধ্যমে তাদেরকে উপদেশ দিতে হবে। তিনি শিক্ষার্থী ছেলে-মেয়েদের এই বয়সে মোবাইল ব্যবহার করতে দেওয়া যাবে না এবং সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতে দেওয়া যাবে না সেইদিকেও নজর রাখতে অভিভাবকদের আহবান জানান।
চকরিয়া থানার ওসি চন্দন চক্রবর্তী আরও বলেন, প্রতিটি অভিভাবক ছেলেদের পাশাপাশি মেয়েদের শিক্ষিত করে তোলার ব্যাপারে ভুমিকা পালন করবেন। সমাজে বাল্য বিবাহ বন্ধে সতেষ্ঠ হবেন। বর্তমানে ছেলেদের পাশাপাশি সকল অগ্রগতি উন্নয়নে সমানভাবে ভূমিকা রাখছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু বক্তব্যে অভিভাবকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের অভিভাবক সমাবেশে সম্মাণিত অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থী সবার কাছ থেকে প্রাপ্ত পরামর্শ বিদ্যালয়ের অগ্রগতি উন্নয়ন ও সুন্দর পরিবেশে লেখাপড়ার মান্নোনয়নে কাজে লাগানো হবে। আশাকরি সবাই যার যার অবস্থান থেকে পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের সুন্দর আগামীর পথে পাশে থাকবেন।
সমাবেশে বিশেষ অথিতির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন আলহাজ কমর উদ্দিন আহমেদ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার দেশের অগ্রগতি উন্নয়নের সঙ্গে শিক্ষাখাতের বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সরকার প্রধানের সদিচ্ছায় নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দক্ষমানব সম্পদ হিসেবে তৈরী হচ্ছে। কারণ সরকারের লক্ষ্য হচ্ছে, আগামীতে উন্নত দেশের সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হলে একটি সুন্দর প্রজন্ম গড়ে তোলা দরকার। সেইলক্ষ্যেই সরকার শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিচ্ছে। এইক্ষেত্রে শিক্ষার্থীকে সুনাগরিক গড়তে শিক্ষক অভিভাবক উভয়ের ভূমিকা সবচাইতে বেশি।
অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে আরও বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর সাবেক সহকারী পরিচালক সিমা কুন্ড, চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য কে.এম. নাছির উদ্দীন, পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, সিনিয়র শিক্ষক মাহমুদুল হক আনসারি, অভিভাবক আব্দুল লতিফ, নূর মোহাম্মদ, নজরুল ইসলাম সিকদার বাদশা, বরইতলী ইউপির ০৮ নং ওয়ার্ডের মেম্বার সওকত ওসমান ও ৯নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গির আলম। সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক মহল, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। ##