শামীম ইকবাল চৌধুরী : “মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)এর উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ ই মার্চ সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তর থেকে নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির নেতৃত্বে এক বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নাইক্ষ্যংছড়ি বাজারে মিলিত হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বাজার সভাপতি আবদুল গফুরের সভাপতিত্বে আলচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফিরন কচি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ,ইমরান মেম্বার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার। এসময় বাজার ব্যবসয়ীরা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
