নয়াপাড়া ক্যাম্পে ডা*কা*ত দলের শীর্ষ দুই স*ন্ত্রা*সী আ*গ্নে*য়া*স্ত্র ও দুই নারী সহযোগী মা*দ*ক*সহ গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ডাকাত দুই গ্রপের শীর্ষ দুই সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ এবং ডাকাত দলের সহযোগী দুই নারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ৯মে ভোররাত সোয়া ৩টায় ১৬আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর এর নেতৃত্বে এবং সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ জামাল পাশা এর তদারকিতে নয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী, অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জাহেদুল ইসলাম ও ১৬ এপিবিএন এর সাইবার সেলের সহায়তায় নয়াপাড়া, লেদা ও আলীখালী ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫নং আলীখালী ক্যাম্পের ব্লক-সি, শেড-৮০৬/১, এমআরসি-৩৬৪৫৬ এর বাসিন্দা আব্দুল করিমের পুত্র এবং ডাকাত সালেহ গ্রæপের শীর্ষ সন্ত্রাসী ডাকাত নূর হাসান (২৪) কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের ব্লক-সি, শেড-৮৩৩/১, এমআরসি-৫০৬০৭ এর বাসিন্দা নুর আলমের পুত্র এবং কুখ্যাত ডাকাত সালমান শাহ গ্রুপের শীর্ষ স্থানীয় নেতা ফয়াজুল ইসলাম ওরফে ডাক্তাইজ্জা (২৪) কে ক্যাম্পের ডি ব্লক থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়।

এছাড়া স্বশস্ত্র সন্ত্রাসী ও ডাকাত দলকে সহায়তাকারী একই ক্যাম্পের ই-ব্লকের, শেড-৯৬২/২,এমআরসি-৩১৬৮২ এর বাসিন্দা শফি উল্লাহর স্ত্রী নাসিমা বেগম (৪৩) কে ৪৬পিস ইয়াবা এবং এইচ ব্লকের শেড-৬৭০/১, এমআরসি-৫৫৩৭৮ এর বাসিন্দা মোঃ আমীরের স্ত্রী নূর বেগম (৪৬) কে ৫১পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এদিকে শহর এলাকা হতে উখিয়া-টেকনাফগামী যানবাহনে তল্লাশী এবং ক্যাম্প গেইট সমুহে নারীদের চলাফেরায় বিশেষ সর্তক দৃষ্টি না থাকায় দূবৃর্ত্ত গ্রুপের সাথে সম্পৃক্ত নারীরা অপরাধীদের আগ্নেয়াস্ত্র ও বুলেট সরবরাহের গুঞ্জন দীর্ঘদিনের। ১৬এপিবিএন সদস্যরা তাদের আটকের পর রোহিঙ্গা নারীদের কিছু অংশ অপরাধের সাথে জড়িত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠল।

১৬আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান,অস্ত্রসহ আটক ডাকাত সদস্য ও ইয়াবাসহ আটক ডাকাতের নারী সহযোগীদের জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ###