টেকনাফ প্রেসক্লাবের নব-নির্মিত ভবনের কাজ পরিদর্শন করলেন মেয়র মোঃ ইসলাম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ প্রতিনিধি।

টেকনাফ প্রেসক্লাবের নব-নির্মিত ভবনের উন্নয়নের কাজ পরিদর্শন করেছেন পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম।

২৭ অক্টোবর বিকাল ৪ টার সময় টেকনাফ প্লেসক্লাবের নব-নির্মিত ভবনের উন্নয়নের কাজ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, ইউএনএইচসিআর এর লাইভলীহোড অফিসার সুব্রত কুমার, টেকনাফ প্লেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ছৈয়দ হোসন, সাবেক সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, যুগ্ন সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক আব্দু রহমান, দপ্তর সম্পাদক কায়ছার পারভেজ চৌধুরী, ক্রীড়া সম্পাদক আবুল আলী, ইউএনএইচসিআর এর লাইভলীহুডের সহকারি অফিসার আবদুল্লাহ আল নাহিদ রাজু, কোস্ট ট্রাস্টের ইমপ্রুভিং সোশ্যাল কোহেসন সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ কবির, পৌর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাধারণ সম্পাদক মোঃ শাহীন, শাহ আলম, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।