নিজস্ব প্রতিনিধি |
টেকনাফ পাইলট হাই স্কুলে সাবেক প্রধান শিক্ষক ফজলুল করিমের শোক সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক শোক র্যালী প্রধান সড়ক হয়ে পৌর ইদগাহ মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে শোক সভায় মিলিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার দাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রাক্তণ সহকারী প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক বাশিরাম দে প্রমুখ।
শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মৌলানা মোহাম্মদ আলী।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে মোস্তাক আহমদ, মাষ্টার বশির আহমদ, তপন পাল, রেজাউল করিম রেজা, মুজিবুর রহমান খোকন, জিয়াউর রহমান প্রমুখ।
উক্ত শোকসভা ও র্যালীতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার ২৭ জুলাই টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলুল করিম (৮৬) ঢাকায় হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন।
এদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল বশর বর্তমানে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে রয়েছেন। তাঁর উপস্থিতিতে আগামীতে বৃহত্তর পরিসরে অপর একটি শোকসভা আয়োজন করা হবে।
