টেকনাফ ডিএনসিতে যুক্ত হলো নিজস্ব নৌযান: ৮ কোটি টাকার আ*ই*স ও ই*য়া*বা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিনিধি : টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে নিজস্ব স্পীড বোটে অভিযান চালিয়ে প্রথম দফায় ১ লাখ পিস ইয়াবা বড়ি ও এক কেজি আইস উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোন। এসময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি।

মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরের মৌলভি শীল এলাকায় ডিএনসি’র নিজস্ব স্পীডবোট যোগে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

তিনি জানান, মিয়ানমার থেকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি টিম বঙ্গোপসাগরের মৌলভির শীল এলাকায় অবস্থান নেয়। এ সময় সেন্টমার্টিন পূর্ব উপকূল দিয়ে আসার পথে সন্দেহজনক একটি ফিশিং ট্রলারকে ধাওয়া করলে ট্রলারের লোকজন সাঁতার কেটে উপকূলের দিকে পালিয়ে যায়। পরে ট্রলারটি তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা এবং ১ কেজি আইস উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক ও ফিশিং ট্রলারের আনুমানিক মূল্য ৮ কোটি ৫ লাখ টাকা।

এ ঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিএনসি’র এই কর্মকর্তা।