সাবেক এমপি হাজী আবদুল গণি’র জানাযা’য় শোকাহত মানুষের ঢল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : শনিবার বাদ এশা রাত ৯টায় টেকনাফ পাইলট হাই স্কুল মাঠে উখিয়া-টেকনাফ আসনের সাবেক সাংসদ হাজী আব্দুল গণি’র (৯২) নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
জানাযা’য় সাংসদ আব্দুর রহমান বদি, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো. আলী, মুক্তিযুদ্ধের সংগঠক মাষ্টার আব্দুস শুকুর, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরোয়ার জাহান চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মরহুমের পুত্রগণ, আত্মীয় স্বজন ও সর্বস্তরের হাজার হাজার মুসল্লী অংশগ্রহন করেন। টেকনাফ জামেয়া ইসলামিয়ার পরিচালক মুফতি কেফায়েত উল্লাহ শফিক জানাযার নামাজ পরিচালনা করেন।
উল্লেখ্য শনিবার ১৫ সেপ্টেম্বর সকাল সোয়া ৭টার দিকে চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিক বিভিন্ন রোগে ভুগছিলেন। টেকনাফের প্রয়াত আয়ুব আলী সওদাগরের পুত্র হাজী আবদুল গণি জীবদ্দশায় উখিয়া-টেকনাফ আসনের সাংসদ ও স্বাধীনতাপূর্ব টেকনাফ সদর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্টানের সাথে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় স্বপরিবারে বসবাস করে আসছিলেন। গতবছর তাঁর স্ত্রী মুশফিকা বেগম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৮ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী, আতœীয়-স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন।