বার্তা পরিবেশক : সুপ্রিয় টেকনাফ উপজেলা বাসি আসসালামু আলাইকুম। আমি আবু ছিদ্দিক (আবু) আপনাদেরই সন্তান। আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ইং উপলক্ষ্যে মহান রাব্বুল আলামীনের অশেষ রহমতে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া আর সহযোগিতার আশা রেখে পথচলা। আমার একটা পবিত্র অবস্থান নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাওয়া। যেখানে কোন স্বার্থ নেই রয়েছে শুধু মানুষের বিপদে আপদে পাশা থাকার প্রত্যয়। ইনশাআল্লাহ আমি হতে চাই টেকনাফ উপজেলা বাসির ন্যায়ের পক্ষে কথা বলা মানুষের মুখপাত্র, ন্যায়ের পক্ষে কাগজে লেখার কলম, হতে চাই তাদের পরিবারের সুখ-শান্তি নিয়ে চিন্তা করার মতো একজন সদস্য। হতে চাই বেকার শিক্ষিত যুবকের জন্য একটা চাকরির লাভে সহায়ক। বন্ধ করতে চাই অপহরণ, মাদক চোরাকারবারি,সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমিদস্যুতা। সর্বোপরি এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে চাই। সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য ও প্রাণী সেবাসহ নিরাপত্তা এবং শৃঙ্খল পর্যটন সেবা নিশ্চিত করতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের মূল্যবান রায় অপরিহার্য।
আসন্ন টেকনাফ উপজেলা নির্বাচন ২০২৪ইং উপলক্ষ্যে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের সমর্থন, সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করি।
আপনাদেরই :
আবু ছিদ্দিক (আবু)
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী,টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ইং।
