ফরিদুল আলম : টেকনাফে সাগর উপকূল এলাকায় কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে বিদেশী সিগারেট বোঝাই বোটসহ চীন দেশের এক নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়, গত ৪ডিসেম্বর (শনিবার) দুপুর আড়াই টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সমুদ্র উপকূলীয় এলাকায় অভিযানে যায় বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমাঃ এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ দল। এসময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ বোটটিকে থামার জন্য সংকেত দেয়। বোটটি কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে দ্রæত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়। পরে কোস্টগার্ড সদস্যরা বোটটি তল্লাশি করে ১০হাজার ৮শ ৪০ প্যাকেট চাইনিজ সিগারেটসহ ইয়ানপেং (৩০) নামের ১জনকে আটক করে।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন এম আব্দুর রউফ জানান, জব্দকৃত সিগারেট এবং আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
