টেকনাফ অলিয়াবাদে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘটিত ঘটনায় প্রকাশিত বিভ্রন্তিকর প্রতিবাদের প্রকৃত ঘটনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

গত ২৬শে জুন বহুল প্রচারিত ও বস্তু নিষ্ট সংবাদের অনলাইন পোর্টাল টেকনাফ টুডে তে একটি প্রতিবাদ দৃষ্টি গোচর হওয়ায় প্রকৃত ঘটনা টেকনাফের জনগণ ও এই পোর্টালের পাঠকগণ যেন জানতে পারে এবং অপরাধীরা যেন মিথ্যার আশ্রয় বা চলচাতুরী করে অপরাধ ঢাকতে পারে তার প্রকৃত ঘটনা জানাতে চাই।

টেকনাফ পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের অলিয়াবাদ গ্রামে গুরা মিয়া নামক ব্যক্তি রেজিষ্ট্রার্ড দলিলের ১৯৯২ সালের বিশ শতক জমি ও ২০০৬ইং সালে মরহুম জালাল আহমদ প্রকাশ মগু হতে দশ শতক নাল জমি ক্রয় করে উক্ত ধানচাষের নাল জমিতে মাটি ভরাট ও বৃক্ষ রোপন ও কাচাঘর নির্মাণ করত বিগতপ্রায় ৩০ বছর যাবৎ বসবাস করে আসছিলেন।

তিনি মূলত দুবাই প্রবাসী নিজ জামাতা হোছনআলী ও পুত্র সামশুল আলমের রেমিটেন্সের টাকায় এই জমি ক্রয় করেন। ইতিমধ্যে এলাকার কিছু ভূমি সংক্রান্ত জটিলতায় লিপ্ত ও মামলাবাজ লোকনিরীহ ক্ষুদ্র ব্যবসায়ী গুরা মিয়ার উক্ত ঘর ভীটায় কুনজর ফেলে এবং জাল কাগজ পত্র সম্পাদনের মাধ্যমে একের পর এক মামলা দিতে থাকে এবং বিভিন্ন সময় সংঘবদ্ধ হয়ে গুরা মিয়ার বসত বাড়িতে হামলা করছে। যা এলাকার সকল বিবেকবান মানুষ অবগত আছেন বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

এই মামলায় আমি বা আমার ভগ্নিপতি আকবর হোসন বা তার কোন সন্তান বাদী বা বিবাদী কোন পক্ষ ভুক্ত নয়। উক্ত আদালতে বিচারাধীন জমির পূর্ব সীমানায় আমার ভগ্নিপতি আকবর হোসেনের ঘর ভীটা অবস্থিত। আমার বোন ও ভগ্নিপতি সৌদি প্রবাসীপুত্রের রেমিটেন্সের ও অপর পুত্রের ফার্ণিচার ব্যবসার টাকায় শান্তিপূর্ণ জীবন যাপন করছিলেন।

গত ২৫জুন মামলাবাজ মোঃইউনুস ও কালামিয়া আরো ১০/১২ জনের অধিক সশস্ত্র আত্মীয় স্বজন নিয়ে আমার ভগ্নিপতি আকবর হোসেনের ঘরভীটা এলাকার একজন প্রভাবশালী ব্যক্তিকে বিক্রির অজুহাতে আংশিক দখল করতে হীন প্রচেষ্টা চালায়।

খবর পেয়ে আমি ঘটনাস্থলের উপস্থিত হয়ে দেখতে পাই আমার ভাগিনা ও আমার বোন আহত কাতরাচ্ছে। তখন আমি তাদেরকে উদ্ধারকরে হাসপাতালে জরুরী চিকিৎসা করায়। যেহেতু সংঘটিত হামলার সময়ে আমার ভগ্নিপতির বাসায় কোনরুপ সদস্য ছিলনা এবং টেকনাফ থানায় ঘটনার অপরাধীদের একখানা লিখিত অভিযোগ দায়েরকরি। ইউনুস দের হামলার কিছু চিত্র আমার স্কুল পড়ুয়া ভাগিনী কৌশলে ধারণ করে রাখে।

সচেতন বিবেকমান টেকনাফ বাসী কে বিনয়ে প্রশ্ন করতে চাই।

(১)আমার ভগ্নিপতি আকবর হোসেনের ঘর ভিটায় ভূমিদস্যু সক্রের কোন দাবী থাকলে তারা আদালতের মামলায় তাকে কেন পক্ষভুক্ত করলনা? বা এলাকার কোন জনপ্রতনিধির কাছে কেন নালিশ করলনা?

(২)আদালতে বিচারাধীন কোন বিরোধপূর্ণ ঘর ভিটা এক পক্ষের সহিত বুঝাপড়া করে এলাকার প্রভাবশালী কোন ব্যক্তি ক্রয় করতে বা সালীশ করতে পারেন কিনা?

এতএব, এলাকার চিহ্নিত কোন ভূমিদস্যু মিথ্যা ও বিভ্রান্তিকর কোন প্রতিবাদ বা লেখালেখিতে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ রইল এবং এলাকার আইনশৃঙ্খলা বাহীনি ও জনপ্রতিনিধিদের কাছে আমার নিরীহ বোনের পরিবারের উপর বেআইনিহামলা ও দখল চেষ্টার বিচার দাবী করি।

নিবেদক
মো. রফিক, অলিয়াবাদ টেকনাফ