টেকনাফে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা ; ২জনকে সর্তকতা প্রদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

জসিম উদ্দিন টিপু : টেকনাফে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টাইন না মানায় সৌদি ফেরত এক ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় আরো ২জনকে সর্তকতা প্রদান করা হয়।
১৯ মার্চ (বিকালে) বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর একটি দল বাহারছড়া ইউনিয়নে মারিশবনিয়ার সৌদি ফেরত মৌলভী মোহাম্মদ শফির পুত্র সালামত উল্লাহর বাড়ি গমন করেন এবং হোম কোয়ারেন্টাইন না মানায় ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবার, সমাজ, দেশ ও জাতির স্বার্থে হোম কোয়ারেন্টাইন পালনের পরামর্শ প্রদান করেন।
এছাড়া দুবাই ফেরত বাহারছড়া মাথাভাঙ্গার কবির আহমদের পুত্র আবু তাহের ও সুলতান আহমদের পুত্র আব্দুল হামিদকে সতর্ক করা হয়েছে। এই পর্যন্ত টেকনাফে হোম কোয়ারেন্টাইনে ৪জন রয়েছে বলে জানা গেছে।