গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফে সাগরে অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। ৭ অক্টোবর রোববার সকাল ৭টার দিকে বঙ্গোপসাগরের নোয়াখালী পাড়া সৈকত পয়েন্টে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে একি সময় একি স্থান হতে বিপুল পরিমান এ ইয়াবার চালান উদ্ধার করে। তবে এসময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ২৪ কোটি টাকা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়–য়া জানান, সাগরের নোয়াখালী পাড়া পয়েন্ট দিয়ে ফিশিং বোটে মিয়ানমার হতে ইয়াবার বিশাল চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজে অভিযান পরিচালনা করেন। এসময় সৈকতের হাটু পানিতে ভাসমান অবস্থায় ৪টিবস্তায় ভর্তি ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে পাচারের সাথে জড়িতদের শনাক্ত করে মামলা দ%B
