হুফফাজুল কোরআন বাংলাদেশ টেকনাফ পৌর শাখার উদ্যোগে
নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম : আগামী ৫ অক্টোবর হতে টেকনাফে ৬দিন ব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে।
হুফফাজুল কোরআন বাংলাদেশ টেকনাফ পৌর শাখার উদ্যোগে টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে । ১০ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
এতে প্রশিক্ষণ প্রদান করবেন তানজিমুল কোররা বাংলাদেশ নির্বাহী সভাপতি ও জামেয়া দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মৌলানা জহিরুল হক, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক মৌলানা কারী আব্দুল কাদের, সাবেক সিনিয়র কারী তারতিলুল কোরআন মাদ্রাসা (আনোয়ারা চট্টগ্রাম) মৌলানা কারী শফি উল্লাহ, হুফফাজুল কোরআন টেকনাফ পৌর শাখার সভাপতি (জামিয়া আরবীয়া হেফজ বিভাগ টেকনাফ) হাফেজ মৌলানা মুক্তার, সাধারন সম্পাদক মৌলানা জিয়াউদ্দিন জিয়া, নির্বাহী সভাপতি (উলূমুন নুবুওয়াহ ইসলামীয়া টেকনাফ) হাফেজ মৌলানা ছৈয়দুল হাশিম.সহ সভাপতি অলিয়াবাদ নুরানী ইসলামী আদর্শ কে জি মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মৌলানা নুরুল আলম ।
প্রশিক্ষনে আগ্রহীদের সভাপতি/সাধারন সম্পাদক অথবা নির্বাহী সভাপতি বরাবরে যোগাযোগের আহবান করা হয়েছে। এতে হাফেজ, মৌলানা, ইমাম, মুয়াজ্জিন সহ আগ্রহীগন অংশগ্রহন করতে পারবেন।
যোগাযোগ : ০১৮৩৪৮২০৯৫৮/০১৬২১১০২৫৬০/০১৮১১৬৩১৭১৭
