টেকনাফে মা*দ*ক বিক্রির টাকা ও চালানসহ ৩জন নারী-পুরুষ গ্রে*ফ*তা*র

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফে মা*দ*ক বিক্রির টাকা ও চালানসহ ৩জন নারী-পুরুষ গ্রে*ফ*তা*র

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকা ও চালানসহ ৩জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,গত ২৫মে রাত সাড়ে ১১টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা জাদিমোড়ায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ২৭নং ক্যাম্পের ব্লক-এ/৩ এর বাসিন্দা মৃত ইসলামের পুত্র মোঃ আয়ুব (৩০), হ্নীলা জাদিমোড়ার খায়রুল বশরের দুই স্ত্রী সমিরা খাতুন (৩৯) এবং বেবী আক্তার (২৬) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃতদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে ৯হাজার ৮শ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৩৭ হাজার ৪শ টাকা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত টাকা ও ইয়াবাসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।