নিজস্ব প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকের চালানসহ সাবরাং-শাহপরীর দ্বীপের ৫জন মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ২৪মার্চ ভোরে টেকনাফ মডেল থানার এসআই নুরে আলম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে শাহপরীর জালিয়া পাড়ার বেড়িবাঁধ সংলগ্ন কামালের বাড়িতে অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক আবুল হোছনের পুত্র কামাল মিয়া ওরফে লেড়– (৩৭), সাবরাংয়ের মৃত ঈমান শরীফের পুত্র মোঃ আয়াছ (৩৫), আলীর ডেইলের দিল মোহাম্মদের পুত্র জাফর আলম (৩২), সাবরাংয়ের দিল মোহাম্মদের পুত্র আরিফুল ইসলাম আরিফ (৩০) এবং সাবরাং নয়াপাড়ার মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ ইমান হোছন (২৭) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, ইয়াবাসহ আটককৃতদের সংশ্লিষ্ট আইনের মামলায় কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। ###
