টেকনাফে ফারিয়া ও পিএমএ যৌথ সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি দের সংগঠন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন – ফারিয়া ও ফার্মাসিউটিক্যালস ম্যানেজার এসোসিয়েশন-পিএমএ এর যৌথ সভা টেকনাফ ফারিয়ার সাবেক সেক্রেটারি বর্তমানে পিএমএ চেয়ারম্যান শাহ আলমের নের্তৃত্বে স্থানীয় হাকিম আলী মার্কেটে অনুষ্ঠিত হলো। ফারিয়া সেক্রেটারি মোহাম্মদ মাহবুব এর সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক নাচির উল্লাহর তত্বাবধানে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া র ১ম সহসভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক নুরুল কবির, বিভাগীয় কার্যকরী সদস্য জামাল হোসাইন, কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক সরোয়ার কামাল,টেকনাফ ফারিয়া সাবেক সভাপতি আবদুর রহমান, বর্তমান সহসভাপতি মিরাজ উদ্দিন,পিএমএ সংগঠন এর পক্ষে সভাপতি দিদারুল আলম, সেক্রেটারি আবুল ইসলাম,প্রধান উপদেষ্টা অঞ্জন কান্তি দেব,রাজিব হোসেন,মিজানুর রহমান,মোশাররফ হোসেন,উজামা প্রমুখ। সভায় উভয় পক্ষই বিভিন্ন পেশাগত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় টেকনাফে ঔষধ কোম্পানির কর্মরত শতাধিক প্রতিনিধি অংশ নেন।