টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সামাজিক ও ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা আল্লাহ প্রদত্ত স্থল ও জলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে শুধুমাত্র প্রচলিত আইন দিয়ে রক্ষা করা যাবেনা। বরং এর জন্য ধর্মীয় অনুশাসন এবং সম্মিলিত প্রয়াসের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আাংর আহবান জানানো হয়।

২৭ জুন সকাল ১০ টায় টেকনাফ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র মিলনায়তন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরে হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ইউএসএইড’র নেচার এন্ড লাইফ প্রকল্প এর আয়োজনে উক্ত বিষয়ে এক সভা টেকনাফ সিএমসির সভাপতি আলহাজ্ব নুরুল বশর এর সভাপতিত্বে এবং মোঃ শওকত ওসমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ কায়সার খসরু, বিশেষ অতিথি হিসেবে কোডেক এর উপ- প্রকল্প পরিচালক নারায়ন দাস ও গভারনেন্স ম্যানেজার মোহাম্মদ ইকরাম উদ্দীন। এছাড়া প্রধান আলোচক ছিলেন টেকনাফ জামেয়া আল ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক ও স্টেশন মসজিদের পেশ ইমাম মাওলানা এমদাদ হোসেন। পরিবেশ সংরক্ষণের বৌদ্ধ ধর্মের দৃষ্টিতে গুরুত্ব তুলে ধরেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শ্রুতিপূর্ণ চাকমা, টেকনাফ বিষ্ণু মন্দিরের পুরোহিত শুভ ভট্টাচার্য, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার শিক্ষক ও ইমামগন।

টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার ক্ষয়প্রাপ্ত প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদের উপর নিভরশীল স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প জীবিকায়ন নিশ্চিত করনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কোরআন ও হাদিসএর আলোকে এবং বাস্তবতার নিরিখে বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ের আলোকে আলোচনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন আল্লাহ প্রদত্ত স্থল ও জলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে শুধু মাত্র প্রচলিত আইন দিয়ে রক্ষা করা যাবেনা। তা রক্ষা করতে ধর্মীয় অনুশাসন এবং সম্মিলিত প্রয়াসের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া প্রতি শুক্রবার জুমার খুতবায় বন ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার জন্য বক্তব্য প্রদান করার আহবান জানানো হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিগণ তাদের স্ব স্ব ধর্মীয় আলোকে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সামাজিক ও ধর্মীয় গুরুত্ব তুলে ধরেন। ###
