টেকনাফে পৃথক অভিযানে ই*য়া*বা*সহ গ্রেফতার-২

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

ফরিদুল আলম : টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং র‌্যাব-১৫ এর জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, গতকাল ২৬মার্চ রাত ৯টারদিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (অস্থায়ী জোন) এর সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ায় মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ লিটু হোসেন প্রকাশ এনাম (৩৬) এর বসত-ঘরে তল্লাশি করে ৭হাজার পিস ইয়াবাসহ এনামকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, ইয়াবাসহ আটকের ঘটনায় ডিএনসি টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

অপরদিকে একইদিন রাত ১০টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত আবুল হাশেমের পুত্র মোহাম্মদ আলীর বসত-ঘরে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৩৮) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও ঘর তল্লাশী করে ৫হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ শামসুল আলম খান জানান,ধৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। ###