টেকনাফে ঢালাপথ দিয়ে যাওয়ার পথে সাংবাদিকের ভাইসহ অপহৃত-২ ; উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ হতে বাড়ির জরুরী প্রয়োজনে পাহাড়ি ঢালা পথ দিয়ে যাওয়ার সময় যানবাহনের গতিরোধ করে সাংবাদিকের ভাইসহ ২জনকে অপহরণ করা হয়েছে। তাদের মুক্তির জন্য মুক্তিপণ দাবী করা হচ্ছে। ভিকটিমদের উদ্ধারের জন্য পরিবারের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

জানা যায়,গত ২১এপ্রিল রাত ৯টারদিকে টেকনাফের বাহারছড়া শামলাপুরের পল্লী চিকিৎসক,উখিয়া উপজেলার থাইংখালীর মৌলভী জাকের হোছাইনের ২য়পুত্র এবং উখিয়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কমর উদ্দিন মুকুলের বড় ভাই জহির উদ্দিন (৫২) সিএনজিযোগে অপর এক যাত্রীসহ হোয়াইক্যং বাজারে আসার পথে পাহাড়ি স্বশস্ত্র দূবৃর্ত্ত দল কুদুংগুহা পয়েন্টে গাড়ি গতিরোধ করে দুইজনকে অপহরণ করে নিয়ে যায়। সিএনজি চালক ইলিয়াছ অপহৃত হওয়ার বিষয়টি ভিকটিমের পরিবারকে অবহিত করলে শুরু হয় উদ্বেগ-উৎকণ্ঠা। অপহৃতদের স্বজনেরা ভিকটিমদের উদ্ধারের জন্য প্রশাসনের নিকট সহায়তা কামনা করে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে। পরে দূবৃর্ত্তরা অপহৃতদের পরিবারে যোগাযোগ করে নির্দিষ্ট অংকের মুক্তিপণ দাবী করে।

এবিষয়ে পল্লী চিকিৎসক জহির উদ্দিনের ছোট ভাই উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কমর উদ্দিন মুকুল বলেন,গতরাতে আমার ভাইসহ ২জন অপহৃত হয়েছে। তাদের উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা কামনা করে অবহিত করা হয়েছে। অপহরণকারীরা আমাদের সাথে যোগাযোগ করে অপহৃতদের মুক্তির জন্য কিছু শর্ত দিয়েছে। ভাইয়ের জীবন বাঁচাতে আমরা পূরণের চেষ্টা চালাচ্ছি। আপনারা দোয়া করেন হয়তো শীঘ্রই মুক্তি পেতে পারেন।

টেকনাফ বাহাড়ছড়া তদন্ত কেন্দ্র কর্মকর্তা মশিউর রহমান সাংবাদিকদের জানান, রাত ১১টার দিকে কুদুমগুহা নামক জায়গার সিএনজি গতিরোধ করে ২জন মানুষকে নিয়ে গেছে। তবে কি কারণে এই ঘটনাটি ঘটেছে তার রহস্য এখনো নিশ্চিত হতে পারেনি। তবে অপহৃতদের উদ্ধার করার জন্য পুলিশের সদস্যরা কাজ করছে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি সাংবাদিকদের জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে ভিকটিমদের উদ্ধার এবং নেপথ্য কাহিনী বের করার জন্য পুলিশের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আশাকরি করি অপহৃতদের উদ্ধার করতে আমরা সক্ষম হব। ###