টেকনাফে অ*স্ত্রসহ এক স*ন্ত্রা*সী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্রসহ ইব্রাহীম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,৬ফেব্রæয়ারী সন্ধ্যা সাড়ে ৬টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফের সাবরাং ইউপির নয়াপাড়া বাজারে মনির আহমদের টমটম গ্যারেজের সামনে একজন ব্যক্তি কোমরে অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাঘুরি করে জনমনে আতঙ্ক সৃষ্টির গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র‌্যাবের আভিযানিক দলকে দেখে পালানোর চেষ্টাকালে সাবরাং মগপাড়া সংলগ্ন নোয়াপাড়ার মৃত ছৈয়দ আহমদের পুত্র ইব্রাহিম (৪০) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতাকৃত আসামীর দেহ তল্লাশী করে ১টি লোহার তৈরী দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###