টেকনাফে অভিযান: মালয়েশিয়া পা’চা’রের সময় ৪ জন উদ্ধার, গহীন জঙ্গলে আরও বহু মানুষ জি’ম্মি

লেখক:  আনোয়ার হোসেন, টেকনাফ
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার গহীন জঙ্গল থেকে মালয়েশিয়ায় শ্রমশোষণের উদ্দেশ্যে পাচারের সময় ৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (আজ) দুপুর প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের কয়েকজন স্থানীয় বাসিন্দাকে জিম্মি করে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাসের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোয়াখালী পাড়ার একটি গহীন জঙ্গল থেকে চারজনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন— শামসুল আলম (৩৮), পিতা: মৃত ইউসুফ, ঠিকানা: খুরুশকুল, ৯নং ওয়ার্ড, কক্সবাজার রমজান মিয়া (২৫), পিতা: মোঃ আলম জিয়াউল হক (২৮), পিতা: ইসমাইল রহিম উল্লাহ (৪৫), পিতা: হাবিব উল্লাহ, ঠিকানা: রাজাপালং ১নং ওয়ার্ড, কুটবাজার, বালুখালী ক্যাম্প-৯, ব্লক-সি/৫ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস জানান, “গহীন জঙ্গলে এই অভিযান পরিচালনা করা হয়। তবে জনবল স্বল্পতার কারণে পুরো অভিযান সম্পন্ন করা সম্ভব হয়নি।” উদ্ধার হওয়া ভিকটিমদের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে আরও প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষ জিম্মি অবস্থায় রয়েছে, যাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের এমন অভিযানে কিছু ভিকটিম উদ্ধার হলেও মানবপাচার চক্রের তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।