চুনতি জাইল্যার ঢালায় মুখোমুখি সংঘর্ষে লবণ বোঝাই ট্রাক কেড়ে নিল ম্যাজিক গাড়ির চালক-যাত্রীসহ ১৩ জনের প্রাণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতির জাইল্যার ঢালায় এলাকায় চট্টগ্রামমুখি একটি লবণ বোঝাই ট্রাকের সাথে চকরিয়া মুখি যাত্রীবাহি ছাড়পোকা (ম্যাজিক গাড়ীর) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ম্যাজিক গাড়ির চালকসহ অন্তত ১৩জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৫জন যাত্রী। তাদেরকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (২১মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঘটেছে এ মর্মান্তিক দূর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো.ইয়াছির আরাফাত বলেন, শনিবার রাতে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর বিসিক এলাকা থেকে লবণ বোঝাই একটি ট্রাক গাড়ী (নং ঢাকা মেট্টো ট-২২-৩৯৪৮) চট্টগ্রামের দিকে যাচ্ছিল। রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে ট্রাকটি মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতির জাইল্যার ঢালায় এলাকা অতিক্রম কালে লোহাগাড়া থেকে চকরিয়ামুখী একটি মাজ্যিক গাড়ির সঙ্গে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছাড়পোকা গাড়ীটি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ ১৩জন যাত্রী নিহত হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ যাত্রী।

নিহতদের মধ্যে একজন আজিজনগর কৃষি ব্যাংকের কর্মকর্তা এবং দুইজন লোহাগাড়া উপজেলার সিনিয়র সাংবাদিক কাইছার হামিদের ছোটভাই। তাদের মধ্যে একজনের নাম মো. জসিম উদ্দিন। নিহত দুই ভাই চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে। দূর্ঘটনায় অন্যান্য হতাহতের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মাহমুদ জানান, দূর্ঘটনা কবলিত দুইটি গাড়ির মধ্যে ছাড়পোকা (ম্যাজিক) গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। নিহতরা সবাই ম্যাজিক গাড়ীর যাত্রী। হতাহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। #