নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভা এলাকায় রাতের অন্ধকারে দরিদ্র কৃষকের সবজি ক্ষেত কেটে উজাড় করে দিয়েছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার ভোররাতে পৌরসভার ১ নং ওয়ার্ডের আমানচর এলাকায় ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় দরিদ্র কৃষক পরিবারে জীবিকার পথ রুদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক পরিবার।
অভিযোগ চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের আমানচর এলাকায় দরিদ্র কৃষক আমির হোছাইন এর পুত্র শাহাবউদ্দিন বলের, তিনি মালিক থেকে জমি বর্গা নিয়ে দীর্ঘ ১৫ বছর যাবত সবজি চাষাবাদ করে আসছেন। তিনি পরিবার- পরিজনের জীবিকা নির্বাহের একমাত্র ব্যবস্থা হিসাবে ওই জমিতে ধান চাষ ও বিভিন্ন মৌসুমী শস্যক্ষেত করছেন।
কৃষক শাহাব উদ্দিন বলেন, সম্প্রতি সময়ে ইর্ষাণিত হয়ে দূর্লোভের বশবর্তী হয়ে একই এলাকার শামসুল ইসলামের পুত্র আব্দুল আজিজ বৃহস্পতিবার রাতের যেকোনো সময় হানা দিয়ে লাঠিয়াল ব্যবহার দিয়ে শাহাব উদ্দিনের রোপণ করা সবজি ক্ষেতের ভেন্ডি উত্তোলন মূখী অবস্থায় চারা গুলো কেটে সমস্ত ক্ষেত উজাড় করে দিয়েছে।
কৃষক শাহাব উদ্দিন দাবি করেন, সবজি ক্ষেতের তান্ডবের ঘটনায় তার কমপক্ষে ৬০/৭০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় কৃষক শাহাব উদ্দিন চকরিয়া নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া থানার ওসির কাছে অভিযোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।##
