এম.জিয়াবুল হক : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা করেছে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ। চকরিয়া শহরের অভিজাত রেষ্টুরেন্ট রেডচিলি হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে দলের নেতাকর্মীরা কেক কেটে প্রধান অতিথি এমপি জাফর আলমকে খাইয়ে দেন।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে অন্ঠুানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের সুদক্ষ রাষ্ট্র পরিচালনার ফসল হিসেবে বাংলাদেশ আজ উন্নতশীল দেশের মর্যাদা অর্জন করেছে। এই অর্জন অব্যাহত রাখতে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে সকল ধরণের ভেদাভেদভুলে সংগঠনের জন্য তৃনমুলে কাজ করতে হবে। পাশাপাশি সরকারের সবধরণের উন্নয়ন অগ্রগতির কাজের ব্যাপারে জনগনকে জানাতে হবে।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে দেশরতœ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামীলীগ অপশক্তি মুক্ত ও গনমুখী ধারায় এগিয়ে যাবে। আগামীতে আলোকিত চকরিয়া-পেকুয়া গড়তে প্রতিটি আওয়ামীলীগের নেতাকর্মীকে সেইভাবে কাজ করতে হবে। সকলধরণের ভেদাভেদ পরিহার করতে হবে। দলের সাংগঠনিক বেগবান করতে হবে।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আরিফ মঈনুদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি বশির আহমদ, আবু তালেব, যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ ও সেলিম উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ও ৩নম্বর ওয়ার্ডের সভাপতি বশিরুল আইয়ুব, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক ইমাম হোসেন, কৃষি সম্পাদক শাহ আলম, শ্রম বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সদস্য আহমদ রেজা, মিফতাব উদ্দিন চৌধুরী, লায়ন আলমগীর চৌধুরী, জালাল আহমদ, সুমন কান্তি দাশ, ফজল করিম চৌধুরী, সাকের মেম্বার, মোহাম্মদ এহেছান, নুরুল আমিন টিপু, জালাল উদ্দিন, মোহাম্মদ রুবেল, পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি যথাক্রমে নাজেম উদ্দিন ভুট্টো, ডা.রতন চৌধুরী, সেকান্দর বাদশা নাগু, আবুল কালাম আবু সওদাগর, আনোয়ার হোসেন, হুমায়ুন কবির কমিশনার, সাধারণ সম্পাদক যথাক্রমে নুরুল আবছার বাদশা, মোহাম্মদ ইসহাক, জয়নাল আবেদিন, কাউন্সিলর জামাল উদ্দিন, বেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিত হোসেন সাজিব, চকরিয়া পৌরসভা যুবলীগের সহ-সভাপতি এম নুরুস শফি, সহ-সম্পাদক মোজাম্মেল হক, ছাত্রনেতা আবদুল বারেক টিপু, জালাল উদ্দিন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
